১। গত ০১ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডিপিডিসি’র স্পেশাল টাস্কফোর্স টিম কর্তৃক এনওসিএস ডেমরা দপ্তরের আওতাধীন গ্রাহক: আব্দুল হামিদ, বর্তমান জমির মালিক: বাচ্চু মিয়া (ব্যবহারকারী: মো: মামুন); গ্রাহক নম্বর: ৩০০৯৫৭৫৯, ৩০৪৩৫৯৬২; ঠিকানা: দাগ নম্বর-৯৪৭, পাড়া ডগাইর, ডেমরা, ঢাকা এর স্থাপনায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে গ্রাহক স্থাপনায় “অবৈধ ভাবে মিটার পরিবর্তন” এর মাধ্যমে বিদ্যুৎ কারচুপির ঘটনা উদঘাটিত হয়।
২। গ্রাহক স্থাপনায় বিলিং লেজারের গড়ের ভিত্তিতে মাসিক বিদ্যুৎ ব্যবহার ৭২২ ইউনিট সাপেক্ষে ০৮ মাসে অবৈধ ভাবে মিটার পরিবর্তনের মাধ্যমে বিদ্যুৎ চুরির পরিমাণ ৪,১৬৮ ইউনিট। বিদ্যুৎ আইন ২০১৮ এর ধারা ৪৮ অনুসারে তিনগুণ হারে যার মোট আর্থিক মূল্য তথা পেনাল বিল ১,৮৮,১০৪.০০ (এক লক্ষ আটাশি হাজার একশত চার) টাকা ডিপিডিসির প্রাপ্য।
৩। পেনাল বিল পরিশোধের ব্যর্থতায় বিদ্যুৎ আইনের ২০১৮ এর আওতায় উল্লেখিত গ্রাহক এবং বিদ্যুৎ কারচুপির সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে ১৫-১১-২০২৬ খ্রি. তারিখের মধ্যে মামলা দায়ের করা যেতে পারে।
৪। অফিস আদেশের খসড়াসহ সদয় অনুমোদনের জন্য পেশ করা হলো।